দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ঢাকা বারের এক আইনজীবী।
মঙ্গলবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী সুলতান মাহমুদ এ মামলা দায়ের করেন।
মহানগর হাকিম মো. মনিরুজ্জামান বাদীর জবানবন্দী গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সাউথ এশিয়ান ল’য়ার ফোরাম আয়োজিত আইন ও মানবাধিকার শীর্ষক এক অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘ আইন এখন অর্থের বিনিময় পাওয়া যায়। টাকা থাকলে উকিল ও কোর্ট সব পাওয়া যায়। সংখ্যগরিষ্ঠ মানুষ এখন আইনের সুফল থেকে বঞ্চিত।’’
সুরঞ্জিতের এ বক্তব্য পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়। বাদী অভিযোগ করেন সুরঞ্জিতের এ ধরনের বক্তব্যে আইনজীবী হিসেবে তার, সব আইনজীবী ও সব আদালতের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন