রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় মাহমুদা সুলতানা তন্বী (১৭) নামের ছাত্রী স্যাভলন পান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খিলগাঁও বনশ্রীর ৯ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তন্বীর পিতা নুরুন নবী। তাদের গ্রামের বাড়ি নোয়াখালির চাটখিলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, “তন্বী খিলগাঁও মডেল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় দুই বিষয়ে খারাপ করায় ওই দুটি বিষয়ে আলাদাভাবে কোচিং করছিলো সে।” তিনি আরো জানান, “বৃহস্পতিবার ভোর ৪টার দিকে স্যাভলন পান করে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।” তবে সাইফুল তার বোনের এ আত্মহত্যার কোনো কারণ বলতে পারেননি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন