বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটভাই সাবেক সংসদ সদস্য সাঈদ
ইস্কান্দার আর নেই। রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান তিনি। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপি’র একটি সূত্র জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, বড়বোন খালেদা ছাড়াও
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাঈদ ইস্কান্দার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দিনাজপুরে জনসভায় ভাষণ দেওয়ার পর বর্তমানে ঢাকার পথে রয়েছেন। ভাইয়ের মৃত্যুর খবর তার কাছে পৌঁছানো হয়েছে কি না তা জানা যায়নি।
সাঈদ ইস্কান্দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন