সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, বিএনপি চেয়ারপার্সন
খালেদা জিয়ার ভাই সাবেক এমপি মেজর (অব:) সাঈদ ইস্কান্দারের নামাজে জানাজা
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-তে অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর সোমবার বাজ জোহর অনুষ্ঠিত জানাজায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মনিরুল ইসলামসহ যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রল, শ্রমিকদল, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি জানাজায় অংশ নেন।
জেএমসি’র খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ জানাজা নামাজে ইমামতি করেন। তার মরদেহ আজ ২৪ সেপ্টেম্বর সোমবার রাতে আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় নেওয়া হচ্ছে।
একই ফ্লাইটে মরহুমের স্ত্রী ও সন্তান পুত্র শাফিন ইস্কান্দার ও কন্যাসহ নিকটাত্বীয়রা ঢাকায় যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে মরহুল ইস্কান্দারের মরদেহ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছার কথা।
জানাজা নামাজের আগে কনসাল জেনারেল মনিরুল ইসলাম, জেএমসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খাজা মিজাম হাসান, মরহুম সাঈদ ইস্কান্দারের পুত্র শাফিন ইস্কান্দার, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ সম্রাট তার (সাঈদ ইস্কান্দার) বিদেহী আত্বার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দোয়া কামনা করেন।
এদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তার ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের বিষয়ে বিএনপি নেতা ডা. মজিবুর রহমান মজুমদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
অপরদিকে লন্ডন থেকে মরহুম ইস্কান্দারের ভাগ্নে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান মামার খোঁজ-খবর নিচ্ছেন এবং মরদেহ দেশে পাঠনোর প্রয়োজনীয় পরমর্শ দিয়েছেন।
উল্লেখ্য, মেজর (অব:) সাঈদ ইস্কান্দার গত ২৩ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক সময় বেলা পৌনে ১২টার দিকে সিটির ব্রুকলীনস্থ ব্রুকডিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং ঐ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্বী-স্বজন রেখে গেছেন।
মরহুম সাঈদ ইস্কান্দারের নামাজে জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা নূর মোহাম্মদ, বেলাল মাহমুদ, আখতার হোসেন বাদল, কাজী সাখাওয়াত হোসেন আযম, শরীফ আহমেদ লস্কর, আজাদ বাকির, আনোয়ারুল ইসলাম, এম এ খালেক আকন্দ, সাইফুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আহবাব হোসেন খোকন, আতিকুল হক আহাদ, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, রেজাউল করীম ভূইয়া, যুক্তরাস্ট্র শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল মওলা, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি গোলাম ফারুক শাহীন ও সাধারণ সম্পাদক বাহলুল সৈয়দ উজ্জল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সিপিএ, কমিউনিটি নেতা ফখরুল ইসলাম, আবুল কালাম, কাজী আজহারুল হক মিলন, আবুল হাসেম বুলবুল, হাসানুজ্জামান হাসান, জামান তপন, আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী, মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন