টঙ্গীর স্টেশনরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় এক তরুণী ও এক শিশুর।
টঙ্গী থানার এএসআই সামসুল হক জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে স্টেশন রোডে এ দুর্র্ঘটনা ঘটে।
মেয়েটিকে নিয়ে ওই তরুণী রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নরসিংদী সড়কে চলাচলকারী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও নিহত তরুণীর বয়স আনুমানিক ২৩ ও শিশুটির ৭ বলে সামসুল হক জানান।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাংচুর করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে আধা ঘণ্টা পর যান চলাচল আবার শুরু হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন