মীর বিল্লাল হোসেনঃ ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি
জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। পাশাপাশি এ দাবি বাস্তবায়নে গণস্বাক্ষর
কর্মসূচি হাতে নিয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত এ সংগঠনটি।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে আয়োজিত গণস্বাক্ষর
কর্মসূচির উদ্বোধন করা হয়। নিসচার চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এ
কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শামীম
আলম রিপন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
ইলিয়ান কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা সম্পর্কে জনগণকে সচেতন করতে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। জনসমর্থন আদায়ে আমরা গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির মধ্যে রয়েছে ২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণস্বাক্ষর অভিযান চলবে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২ অক্টোবর বিকাল তিনটায় এ কর্মসূচি শুরু হবে। প্রতি বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন